মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাইকারীদের কবলে পড়ে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার ছনবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে।

আহত যুবকের নাম মো. ইয়াছিন (৩০)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, "ভোর ৪টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে।"

প্রাথমিক তথ্যানুযায়ী, ছিনতাইকারীরা ওই যুবককে মারধর করে অজ্ঞান করে ফেলে এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধার করার পর তাকে তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেছেন।