সাহিত্য অঙ্গনে নতুন মাত্রা যোগ করে কবি সোহরাব পাশা তার ‘সন্ধ্যা নামছে’ কবিতায় এক গভীর একাকীত্ব ও অপেক্ষার কথা ফুটিয়ে তুলেছেন। কবিতার পঙক্তিতে ফুটে উঠেছে নাগরিক সভ্যতা ও মানবিক অনুভূতির এক সংঘাতময় মেলবন্ধন।

কবিতাটিতে কবি লিখেছেন,

"পথের সঙ্গরীতির
উজ্জ্বল যৌথ যাপন
নির্বিকার পাথরসভ্যতা,

বিবর্ণ কথার বিভ্রম
নিয়ত অপেক্ষার সন্ধ্যা
দালির ঘড়ি সত্য বলে

অপ্রকাশিত গোলাপে
মাধুরী-চেনা গন্ধ
নিঃসঙ্গতার ধূসর বাতাস,

সৌন্দর্য বহুমাত্রিক
বিনয়ী আলোর স্পর্শ
অজস্র চোখের স্নিগ্ধ বৃষ্টি;

জ্যোৎস্নার রোদ্দুরে একা
শরীরের নিচে তৃষ্ণা
ফুল পড়ে
লাল, নীল ফুল

সহস্র শতাব্দী পরে
পুরোনো রাত্রির অন্ধকারে
দেখি তার অম্লান মুখশ্রী
অপেক্ষায়
চোখ দুটি করুণ সুন্দর
সন্ধ্যা নামছে...।"

পুরো কবিতাটি জুড়ে নিঃসঙ্গতা, স্মৃতি এবং দীর্ঘ অপেক্ষার এক করুণ আবহ তৈরি হয়েছে, যা পাঠককে এক অন্য জগতে নিয়ে যায়।