দুটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট পদসংখ্যা ১৬। আবেদনের শেষ তারিখ আগামী ২৫ আগস্ট ২০২৬।

.

১. পদের নাম: নৌ স্থপতি

পদসংখ্যা: ১ (অস্থায়ী)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।

.হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড.

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচারে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি।

শিপিং বা বাণিজ্যিক নৌপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৯ম গ্রেড বা সমমানের কোনো পদে অন্যূন ৫ বছরের অথবা অন্য কোনো বিষয়ে ৯ম গ্রেড বা সমমানের কোনো পদে অন্যূন ৭ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড

(গ্রেড–৬) ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।

.পল্লী উন্নয়ন বোর্ডে নবমসহ বিভিন্ন গ্রেডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ জুলাই.

২. পদের নাম: সিনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার

পদসংখ্যা: ১৫ (স্থায়ী)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্যশিক্ষা ব্যুরো।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং স্বাস্থ্যশিক্ষায় এমপিএইচ বা ডিপিএইচ বা ডিএইচই ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড

২৯,০০০-৬৩,৪১০ টাকা।

বয়সসীমা

১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

.পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৩৪.

আবেদনের নিয়ম

প্রার্থীদের টেলিটকের অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদনের সময়সীমা—

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬ জুলাই ২০২৬, দুপুর ১২.০০টা।

আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬.০০টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।