শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
.রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় সাহাবুদ্দিন পদত্যাগ করার পর এখন সবার দৃষ্টি পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেদিকে। বিস্তারিত পড়ুন...
.ছুটির দিন হলেও কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজ শনিবার সকালে অবস্থান কর্মসূচি শুরু করেন শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি, জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা হওয়ায় তাঁদের কলেজের সাত শিক্ষককে অন্যায়ভাবে বদলি করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
.ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে আজ শনিবার দুপুরের দিকে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। বিস্তারিত পড়ুন...
.কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ব্রাজিলের ডাগআউটেই থাকতে চান তিনি। প্রস্তাব দেওয়া হয়েছিল পেপ গার্দিওলাকেও। ভেবেচিন্তে ‘না’ বলে দিয়েছেন গার্দিওলা। আপাতত কিছুদিন ফুটবলের বাইরে থাকতে চান তিনি। বাকি ছিলেন আন্দ্রেয়া পিরলো। বিস্তারিত পড়ুন...
.২২ জুলাই মুক্তি পাওয়া এ তথ্যচিত্র এমন এক মামলার অনুসরণ করেছে, যেখানে একজন সাবেক মার্কিন ডেপুটি ইউএস মার্শাল নিজের সাবেক প্রেমিকাকে ধর্ষণের ষড়যন্ত্র ও স্টকিংয়ের মতো গুরুতর অপরাধে ফাঁসাতে পরিকল্পিতভাবে সাজিয়েছিলেন পুরো নাটক। বিস্তারিত পড়ুন...