চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকার একটি ড্রেন থেকে এক হাজার ৪০০টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর দুইটার দিকে ড্রেনটি পরিষ্কারের সময় গুলির খোসাগুলো নজরে আসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন কর্মীদের।

তারা তাৎক্ষনিক পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে খোসাগুলো উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ মুক্তকণ্ঠকে বলেন, সবগুলো খোসা প্রাণঘাতী বুলেটের। একে-৪৭, এসএমজি, এলএমকজিতে ব্যবহারের পর বুলেটের যে অংশটা থেকে যায় ওটাই।

তিনি বলেন, আমরা বিষয়টি উর্ধ্বতন মহলে জানিয়েছি। স্যাররা আসছেন। উনারা এলে পরবর্তী সিদ্ধান্ত দিবেন।