বাংলাদেশের লাইফস্টাইল ও বিনোদন খাতে নতুন দিগন্ত উন্মোচনে রাজধানীর গুলশানে 'দ্য গ্র্যান্ডিয়র' ও 'প্লেফিনিটি' নামে দুটি প্রতিষ্ঠান চালু করেছে আকিজ ইনসাফ গ্রুপ। একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং এবং আধুনিক বিনোদনের সমন্বয়ে গড়ে তোলা এই দুটি উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন।
আকিজ বেকার্স লিমিটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "দ্য গ্র্যান্ডিয়র এমন একটি প্রিমিয়াম ফুড ডেস্টিনেশন, যেখানে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবার, আধুনিক স্থাপত্য, নান্দনিক পরিবেশ ও উৎকৃষ্ট সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতা। এটি শুধু খাবার উপভোগের স্থান নয়, একসঙ্গে সময় কাটানো, উদ্যাপন করা ও স্মরণীয় মুহূর্ত তৈরি করার কেন্দ্রবিন্দু।"
অন্যদিকে, বিনোদনের জন্য চালু করা হয়েছে প্লেফিনিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির বর্ণনা দিয়ে বলা হয়, "প্লেফিনিটি ভবিষ্যৎমুখী মহাকাশ-অনুপ্রাণিত নকশায় নির্মিত একটি আধুনিক বিনোদনকেন্দ্র, যেখানে রয়েছে অত্যাধুনিক গেমিং, ইন্টারঅ্যাকটিভ আকর্ষণ এবং নানা ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সের দর্শনার্থীদের জন্য এটি হবে আনন্দ, কল্পনা ও প্রযুক্তিনির্ভর বিনোদনের এক নতুন জগৎ।"
আকিজ ইনসাফ গ্রুপ আশা করছে, পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের নিয়ে সব বয়সী মানুষ এই ভিন্নধর্মী উদ্যোগ দুটির মাধ্যমে এক নতুন অভিজ্ঞতা লাভ করবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, "দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটি শুধু দুটি নতুন প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের প্রিমিয়াম লাইফস্টাইল, খাবার ও বিনোদনের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা।"