শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও গাণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গণিত ভাইয়া। একটি বিশেষ 'জাদুর মেশিন' নিয়ে সাজানো হয়েছে এবারের প্রশ্নটি।

প্রশ্নটিতে বলা হয়েছে, "জাদুর মেশিন একটি সংখ্যা n- কে ইনপুট হিসেবে নেয়। মেশিনটি ১ থেকে n পর্যন্ত সব সংখ্যা গুণ করে এবং সেই গুণফলের শেষে কয়টি শূন্য আছে তা গুনে বের করে। এই শূন্যের সংখ্যাটিই হলো মেশিনের নতুন ইনপুট। এরপর মেশিনটি সেই নতুন সংখ্যাটি নিয়ে আবার একই কাজ করে। এভাবে মেশিনটি মোট n বার চললে একেবারে শেষে কোন সংখ্যাটি পাওয়া যাবে?"

আগ্রহী শিক্ষার্থীরা তাদের উত্তরটি গণিত ইশকুলের ফেসবুক পেজের নির্ধারিত পোস্টের মন্তব্যের ঘরে জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট ফেসবুক পেজের ঠিকানা: https://www.facebook.com/PA.GonitIshkul