বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে আগামী ৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ এবং আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার এই সময়ে সার্জিও গরের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিন দিনের এই সফরের প্রথম দিনেই সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে।