আপনি কি একজন কার্টুনিস্ট? কার্টুন আঁকার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কি আদর্শ কার্টুন ফুটিয়ে তুলতে পারছেন না? ‘আর্টিস্টের ভাত নাই’ নীতিতে বিশ্বাস রেখে কি কেবল গালি শুনেই দিন কাটাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে দিলরুবা আপার কিছু বিশেষ উপদেশ, যা আপনার কার্টুন ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় (হ্যাভেনে) নিয়ে যেতে পারে।
দিলরুবা আপার দেওয়া সেই নিয়মগুলো হলো:
১. শুধু তাঁর ভাইব্রাদারদের ‘বডিশেমিং’ করা যাবে না। ওরা জাস্ট কিউটি!
২. শুধু একটি বিশেষ গোষ্ঠীকে সমালোচনা করেই কার্টুন আঁকতে হবে। বাকিদের কার্টুন আদর্শ বলে বিবেচিত হবে না।
৩. কার্টুনে শুধু ফুল আঁকা যাবে, কোনোভাবেই কলি আঁকা যাবে না।
৪. দেশের সত্য ঘটনা নিয়ে কার্টুন আঁকা যাবে না। শুধু বিদেশি কার্টুন গ্রহণযোগ্য, প্রতিবেশী দেশ নিয়ে হলে ভালো হয়।
৫. দিন শেষে কোনো রকম কার্টুনই আঁকা যাবে না। আঁকাআঁকি করে সময় নষ্ট করার দরকার নাই, যান মিসাইল বানান। আর এটাও না পারলে গুজব ছড়ান!