ইউটিউব দুনিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব মিস্টার বিস্ট তাঁর ব্যক্তিগত জীবনের একটি বড় সিদ্ধান্ত ভক্তদের সামনে প্রকাশ করেছেন। জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করলেও নিজের বিয়েকে ইউটিউবের কন্টেন্ট বানাবেন না বলে জানিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন ২৮ বছর বয়সী জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে মিস্টার বিস্ট নামেই পরিচিত। দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বুয়সেনের সঙ্গে বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি আমার মিসেস বিস্টকে পেয়ে গেছি। আর এটাই আমার জীবনের সেরা দিন।’
আলায়া এফের বাড়ির ইন্টেরিয়র, দেখুন ৮টি ছবি
২২ জুলাই, ২০২৬ এ ৪:৪৫ অপরাহ্ণ