বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৭তম। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এই সূচকে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। অন্যদিকে, তালিকার একেবারে শেষ প্রান্তে অবস্থান করছে আফগানিস্তান। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে এই সূচকটি প্রকাশ করা হয়েছে।