লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।