বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আলিফ রুদাবা।

গতকাল সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

.৫০তম বিসিএস লিখিতর ফল ঘোষিত সময়ের মধ্যেই, সম্ভব হলে আগেই, বলছে পিএসসি.

আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ) মিজ আলিফ রুদাবাকে এনটিআরসিএর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব আর্থিক ক্ষমতাসহ প্রদান করা হয়েছে।

গত ৩০ এপ্রিল প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এর পর থেকে এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের সদস্য মুহম্মদ নূরে আলম সিদ্দিকী অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

.প্রদর্শক থেকেও হওয়া যায় ক্যাডার, পাওয়া যায় ঢাকার সব বড় কলেজে পদায়ন