মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন বা নতুন সদস্য নিয়োগের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য যথাযথভাবে দায়িত্ব পালন বা ‘পারফর্ম’ করতে পারছেন না, তবে তাঁর জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।
তবে এই রদবদল সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পর হবে নাকি আরও সময় লাগবে, সে বিষয়ে তিনি কোনো নিশ্চয়তা দেননি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান এসব কথা বলেন।