রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকের ছায়া। এই ভয়াবহ দুর্ঘটনায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক এবং ১ জন আয়া সহ মোট ৩৫ জনের মৃত্যু হয়। একই সঙ্গে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান। আজ সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনার এক বছর পূর্ণ হলো। নিহতদের স্মৃতিতে শোকাতুর এক অভিভাবক বলেন, ‘সন্তানের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’