সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে খরচ হবে ন্যূনতম ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আার বেসরকারিভাবে পালনে খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
আজ মঙ্গলবার আগামী বছরের পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তা ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
.হজের খরচ কমাতে উদ্যোগ নেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী.মন্ত্রী সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ নির্ধারণের কথা জানান। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২–এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
.বেসরকারি ব্যবস্থাপনায়ও ৩ হজ প্যাকেজ, সাধারণ প্যাকেজে ব্যয় বেড়েছে ২৭ হাজার টাকা.অন্যদিকে বেসরকারি, মানে হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।