বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি যুক্ত করা হয়েছে। ছয় বছর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এই শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি আদেশের মাধ্যমে তা পুনর্বহাল করা হয়।
পাশাপাশি নতুন ই-পাসপোর্টে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। এতে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ জলছাপের পাশাপাশি শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হয়েছে। এছাড়া পাসপোর্টের নকশায় সব ধর্মের প্রতীক এবং দেশের বিভিন্ন জাতীয় স্থাপনা ও প্রাকৃতিক দৃশ্যের ছবি স্থান পেয়েছে।