যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা–সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
গতকাল শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নিরাপত্তা পরিস্থিতি এখন জটিল হয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে যেকোনো সময় অবস্থা আরও খারাপ হতে পারে।
বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা ব্যক্তিদের পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
.সতর্কবার্তায় বলা হয়েছে, বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল এবং সময় সময় আকাশপথ বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে।
.সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে।.
এ সতর্কতা জারির কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। ফলে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরকারি হিসাবে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১৬–তে।
নিহত সেনাদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। পরে কয়েকটি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
.যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি স্থগিতের ঘোষণা ইরানের .ট্রাম্পের নির্দেশনার পর গতকাল রাতে সেন্টকম নতুন করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা দেয়। তাদের দাবি, মার্কিন সেনাসদস্যদের মৃত্যুর জন্য দায়ী বাহিনীকে দ্রুত শাস্তি দিতেই এসব হামলা চালানো হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে আগের সাত রাতের তুলনায় এবার হামলার তীব্রতা বেশ কম ছিল।
.ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে আগের সাত রাতের তুলনায় এবার হামলার তীব্রতা বেশ কম ছিল।.
ইরানি সংবাদমাধ্যম জানায়, চলতি মাসে যুক্তরাষ্ট্র বড় পরিসরে আবার হামলা শুরু করার পর থেকে তেহরান প্রায় প্রতিদিনই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র–সংশ্লিষ্ট বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইতিমধ্যে গতকাল এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি যুক্তরাষ্ট্রকে এমন ‘শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দেন, যা তারা ভুলতে পারবে না। এর আগে তেহরান সতর্ক করে বলেছিল, ইরানের বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলার মূল্য পুরো অঞ্চলকেই দিতে হবে।
.ইরান ইস্যুতে আরেকটি ‘অনন্ত যুদ্ধের’ ঝুঁকিতে ট্রাম্প.ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলায় ৫০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন ৫০০ জনের বেশি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারিতে শুরু হওয়া প্রথম দফার হামলায় ইরানে প্রায় ৩ হাজার ৫০০ জন এবং লেবাননে ইসরায়েলি অভিযানে আরও প্রায় ৪ হাজার ৩০০ জন নিহত হয়েছেন।
.জর্ডানে মার্কিন সেনাসদস্য নিহতের পর ট্রাম্পের নির্দেশনায় ইরানে বিমান হামলা





