জুলাই মাসের গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে কিছু মুখ হয়ে উঠেছিলেন প্রতিরোধের অনন্য প্রতীক। তাঁদের মধ্যে কেউ বুক পেতে দাঁড়িয়েছিলেন পুলিশের গুলির সামনে, কেউবা গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছিলেন, আবার কেউ শহীদ ভাইয়ের মরদেহ কাঁধে নিয়ে রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোর দুই বছর পর এখন তাঁদের জীবন অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে গণ-অভ্যুত্থানপরবর্তী বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তাঁদের কণ্ঠে ফুটে উঠেছে প্রায় একই ধরনের হতাশার সুর।