প্রকৃতির এক অদ্ভুত রহস্য বৃষ্টিরও জলতেষ্টা থাকে। বাষ্প হলো তার পূর্বপুরুষের নাম। তাই বৃষ্টির মাঝে কেবল শীতলতার সত্যই নেই, বরং তার দেহে দহনের চিহ্নসূত্র অত্যন্ত প্রবলভাবে বিদ্যমান। মেঘের জরায়ু থেকে নেমে তাকে পাড়ি দিতে হয় উঁচু-নিচু বিস্তারিত পথ। লোকালয়, ধরিত্রীর ধূসর ধমনি, বিদ্যাপীঠ, কারাগার কিংবা বন-উপবন—ভাঙন ও নির্মাণের এক ধারাবাহিকতার মধ্য দিয়ে সে বয়ে চলে। এই দীর্ঘ পথচলায় তার মনে জাগতে পারে এই আকুলতা যে, কোনো জলস্থানে যদি কিছুটা সময় ভেসে থাকা যেত। তাই আজ এক বিশেষ আহ্বান— "এসো, প্রিয় মন
বৃষ্টিকে ভেজাব আজ বিরহী যক্ষের
চক্ষুঝরা অগণিত জলে"
কেক
১৬ আগস্ট, ২০২৬ এ ১:৫৮ অপরাহ্ণ