এখনো ফিরে পাওয়া হয়নি, আনন্দ রচনাকৌশলযতটা আহ্লাদ নিয়ে একটি শিশু ঘুমিয়ে পড়ে চিরকালতার অধিক ইতিহাস জানা হয়নি আজও।অনেক কিছুর আদ্যোপান্ত শেখা হয়নি তেমনএখনো কথা বলতে গেলে ভাষা খুঁজে পাই নাএখনো তোমাকে বুঝে উঠতে পারি না ঠিকমতো।একাই ঘুমিয়ে পড়েছে পাতাটির মতো রঙিন উপকথারাএকদিন সব রকম ইচ্ছের কাছে নিজেই জানাবে উপস্থিতিরোদ্দুর নেই, আছে কেবল দুটি সংলাপের মতো বাসনা।আমি চাইলেই থামছে না কোনো কিছু,সময়টা মাথা তুলে দাঁড়াবার মতো সাহসী হলোএখনো সফল আগামীর কথা ভেবে তাকিয়ে আছে—এই সব ক্ষুদ্রতা ছুঁতেও পারবে না তাকে।দূরের আলাপন শেষে যারা ফিরে এসেছে আবারতারাই ভুলে যাবে একদিন জীবনের নিস্পৃহতা।

সহজ করে লিখতেই পারছি না সহজিয়া কোনো কিছুকয়েক টুকরো ভোর জ্যোৎস্নাধোয়া স্বপ্নের আধুলিদুপুরের পদচিহ্ন কোকিলের কয়েক কিলো আর্তনাদআর রাত্রির একান্ত কিছু গোপন পদাবলিসবই আড়ালে চলে যাচ্ছে—সতর্ক সাইরেনে।আজও কি ইচ্ছে করে না সমস্ত আয়োজন নিয়েএকটু প্রেমের নামে আবার ফিরে যাই কাছাকাছিপরিচিত সন্ধ্যায়, কুড়িয়ে পাওয়া স্বনির্বাচিত আলাপে।সত্য অথবা মিথ্যে কিংবা কৈশোরের আনমনা রোদকিংবা বিব্রত কোনো মুহূর্তের বঙ্কিম চেয়ে থাকামুছতে মুছতে গড়িয়ে যাই চাকার মতো ঘুরে ঘুরে।অনেক আড়াল থেকে বেরিয়ে এসে ফুল থেকে ফুলেপালিয়ে বেড়ায় অগ্নিপ্রেমী পতঙ্গেরা।