শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
.কত মানুষ শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানে? উত্তর খুঁজতে গেলে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে দুই বছর পরও। একেক জায়গায় একেক রকম হিসাব। সরকার হিসাব দিচ্ছে এক রকম, সরকারের কর্তাব্যক্তিদের মুখ থেকে আসছে ভিন্ন রকম তথ্য। আবার নানা দল ও সংগঠনের কাছ থেকে আসছে ভিন্ন ভিন্ন সংখ্যা। বিস্তারিত পড়ুন...লিংক:
.কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এখন দলটির নেতাদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত পড়ুন...লিংক:
.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থে এক কোটি ডলার পুরস্কার বরাদ্দ করা হয়েছে। অপরাধী ট্রাম্পকে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী হত্যা করবে—তিনি বা তাঁরা এ পুরস্কার পাবেন। বিস্তারিত পড়ুন...লিংক:
.আগামী রোববারের স্পেন–আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে দুই ভিন্ন ফুটবল দর্শনের এক মহারণ। স্পেনের আক্রমণের বড় শক্তি দুই প্রান্তের গতি ও সংগঠিত দলগত ফুটবল। অন্যদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র কঠিন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। বিস্তারিত পড়ুন...লিংক:
.মামুনুর রশীদ বলেন, ‘আমরা বহুবার রাজনৈতিক দলগুলোকে বোঝানোর চেষ্টা করেছি, শিল্পীদের বন্ধনীভুক্ত করবেন না। কিন্তু কেউ শোনেনি। এখনো দেখছি, একই পরিস্থিতি বিরাজ করছে।’ বিস্তারিত পড়ুন...লিংক: