বিয়াম ফাউন্ডেশন গবেষণা ও পরামর্শ সেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদসংখ্যা ১টি। আবেদনের শেষ তারিখ ৫ আগস্ট ২০২৬।
.পদের নাম: নির্বাহী পরিচালক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা—
বিসিএস (প্রশাসন) ক্যাডারে কর্মরত। অবসরপ্রাপ্ত অন্যূন যুগ্ম সচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা। গবেষণাকর্মে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
.জার্মানিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য কোর্স, ভাতাসহ আবেদনে বিস্তারিত জেনে নিন .বয়সসীমা—
১ আগস্ট ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৬৫ বছর।
বেতন—
আলোচনা সাপেক্ষে।
চুক্তির মেয়াদ
২ বছর (পরবর্তী সময়ে বৃদ্ধি করা হতে পারে)।
.তথ্য ক্যাডারে চাকরি করার পরও কেন প্রশাসন প্রথম পছন্দ—ভাইভায় যা বলেছেন তরিকুল ইসলাম .আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউ ইস্কাটন, ঢাকা-১২১৭’ বরাবর আবেদন করতে হবে।
নির্ধারিত ফর্ম বিয়াম ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের শেষ তারিখ
৫ আগস্ট ২০২৬
.বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী