এসিআইয়ের নারী স্বাস্থ্যসুরক্ষা ব্র্যান্ড ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড?’ শীর্ষক মেগা কনজুমার ক্যাম্পেইনের বিজয়ীদের সম্মাননা জানাতে ক্যারাভান কার্যক্রম শুরু হয়েছে। জুলাই মাসজুড়ে এই ক্যারাভান দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করবে। এর আওতায় জনসমাগমস্থল, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যাম্পেইন চালানো হবে এবং স্কুটি জয়ী ক্রেতাদের নিজ এলাকাতেই আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এসিআই সেন্টারে এই ক্যারাভানের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে এসিআই হাইজিন বিজনেস বিভাগের ব্যবসা পরিচালক খন্দকার ইশতিয়াক আহমেদ এবং বিক্রয় মহাব্যবস্থাপক (জিএম) মো. মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে যে, ক্যাম্পেইনটি শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ক্রেতা এতে অংশগ্রহণ করেছেন। এই ক্যাম্পেইনটি এখনো চলমান রয়েছে, ফলে ফ্রিডমের নির্ধারিত প্যাক কিনে অংশ নিলে স্কুটি অথবা গোল্ডসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নারীর স্বাস্থ্যসুরক্ষা, পরিচ্ছন্নতা ও ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ফ্রিডম। সেই ধারাবাহিকতায় দেশের মানুষের আরও কাছে পৌঁছানো এবং ক্যাম্পেইনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যারাভানের আয়োজন করা হয়েছে। ক্যারাভানের বিভিন্ন কার্যক্রম ফ্রিডমের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে ধরা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ফ্রিডমের নির্ধারিত প্যাক কিনে প্যাকের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করলেই স্কুটি অথবা গোল্ড জয়ের সুযোগ মিলতে পারে।