রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন।

অন্যদিকে বেলা একটার পর শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে শুরু করেন বলে মুক্তকণ্ঠকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ। পরে শিক্ষার্থীরা সেখানে সড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে এই দুই স্থানের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে গতকাল মঙ্গলবার দিনভর ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। গতকাল রাত পৌনে ১০টার দিকে ঢাকায় একদল শিক্ষার্থী নতুন কর্মসূচি দিয়ে বিক্ষোভ শেষ করেন।

.ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ .

নতুন কর্মসূচি সম্পর্কে গতকাল শিক্ষার্থীরা বলেছিলেন, আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করলে বেলা তিনটা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

.এইচএসসির মতো পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে তৈরি হয়, এত যাচাইয়ের পরও ভুল কেন.

শিক্ষার্থীদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে তাঁর বক্তব্যের জন্য গতকাল সংসদে দুঃখ প্রকাশ করেছেন।

.শিক্ষার্থীবান্ধব যেকোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন.শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে