যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়মনীতির তোয়াক্কা না করার প্রবণতাকে কাজে লাগিয়ে এখন তাঁর বিপরীতে একই কৌশলে চাল চালছে ইরান। তেহরান মনে করে, ট্রাম্পের নিজস্ব কার্যপদ্ধতি অনুধাবন করে তাঁর সঙ্গে মোকাবিলা করাই এখন শ্রেয়। গত সোমবার চুক্তি পালনের বিষয়ে ইরানের প্রতি আস্থাহীনতা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ সাময়িকভাবে স্থগিত করার সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে ফক্স নিউজকে তিনি বলেন, ‘এটি একটি চূড়ান্ত চুক্তি ছিল, কিন্তু তারা তা ভেঙেছে। তারা সব সময়ই চুক্তি ভঙ্গ করে।’

আইন ভাঙার খেলায় ট্রাম্প: হরমুজে ২০% টোলের পেছনে আসল রহস্য কী
১৫ জুলাই, ২০২৬ এ ৪:০০ অপরাহ্ণ





