‘অ্যানাকোন্ডা গ্রিপ।’ বাংলায় এর অর্থ দাঁড়াতে পারে আষ্ঠেপৃষ্ঠে কুণ্ডলী পাকিয়ে ধরা। দক্ষিণ আমেরিকার এ সাপ শিকারকে শরীর দিয়ে পেঁচিয়ে ধরতে পারে ভীষণ শক্তিতে। এরপর ধীরে ধীরে শিকারের দম আটকে আসে এবং ভেতরের হাড়গোড়ও টেকে না। শিকার যত শক্তিশালীই হোক না কেন, এক পর্যায়ে শ্বাস রোধ হয়ে মৃত্যু ঘটে।

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স কি এভাবেই হেরে গেল? বার্তা সংস্থা রয়টার্স তেমনই মনে করছে—স্পেনের ‘অ্যানাকোন্ডা গ্রিপ’–এর চাপে চূর্ণ হয়েছে ফরাসিদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।