ইলেক্ট্রো মার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আফছার ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি সিইও এবং করপোরেট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এশিয়ার তরুণ, গতিশীল ও দূরদর্শী ব্যবসায়ী এবং করপোরেট প্রধানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি প্রদান করা হয়। অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৫০ জন সিইও-কে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়।

মূলত প্রতিষ্ঠাতা, ব্যবসায়ী, মালিক এবং ৫০ বছরের কম বয়সী সিইওদের নেতৃত্ব, ব্যবসায়িক রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং টেকসই উন্নয়নকে বিশ্বমঞ্চে তুলে ধরাই ছিল এই আয়োজনের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী হেম ভান্দি।

নুরুল আফছারের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘নুরুল আফছার তাঁর উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার ও স্বীকৃতি তাঁর অসামান্য অবদানকে প্রতিফলিত করে।’

সম্মাননা পাওয়ার পর নুরুল আফছার বলেন, ‘এ স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামী দিনে বাংলাদেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স খাতকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব।’