রাজধানীবাসীর মনে এখন একটাই প্রশ্ন—বৃষ্টি কবে কমবে? তবে আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, আজ সোমবার বৃষ্টির তীব্রতা কমছে না। আজকের সকালের আকাশ দেখেই সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সাড়ে সাতটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, রাজধানীতে আজ একটানা বৃষ্টি না হলেও সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশের মেঘ কাটার সম্ভাবনাও কম বলে জানানো হয়েছে।