ভারতে গরুপাচার সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণার পর তীব্র আক্রমণের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের মুসলিম বিচারক তাবাসসুম খান। অনলাইনে তাঁকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনাটি ২০২২ সালের, যখন ৫০ বছর বয়সী নাজির আহমদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এই মামলায় সাজা ঘোষণার পর থেকেই বিচারকের ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে। অভিযোগ উঠেছে, তাঁদের মাধ্যমে বিচারককে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশের শীর্ষ বিচারিক সংস্থাগুলো। উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে বিচারক তাবাসসুম খানের জন্য পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।