ম্যাচের ৪৩ মিনিটে পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় আলোচনায় এসেছেন লিওনেল মেসি। সুইজারল্যান্ডের ফ্রি-কিক পাওয়ার ঠিক আগমুহূর্তে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সে সময় আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে অবস্থান করছিলেন মেসি। রেফারি পিনেইরো তাঁকে নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে রেফারির কথা বলার ধরন এবং অঙ্গভঙ্গিতে অসন্তুষ্ট হন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় বলা হয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি রেফারিকে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’