শনিবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। জানা গেছে, একটি ডিমবাহী ট্রাক উল্টে গেলে সড়কে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে গিয়ে দ্রুতগতির একটি বাস তাদের চাপা দেয়। পরে ক্ষুব্ধ জনতা ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।