দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার অফিসার্স ক্লাবে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিমাশিল্প ও আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সারা দেশ থেকে কোম্পানির প্রায় দুই হাজার উন্নয়ন কর্মী এই আয়োজনে অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এছাড়া উক্ত অনুষ্ঠানে কোম্পানির পরিচালক ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ব্যবসায়িক অগ্রযাত্রায় কর্মকর্তাদের অনুপ্রাণিত করতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মূলত করপোরেট সুশাসন পরিপালন এবং দাবি পরিশোধের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।






