প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে 'ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স' (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। প্রতিষ্ঠানটির অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে এই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গত ২৪ জুন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১৫২ ক্রেডিটের এই প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস এবং সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা এবং শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এছাড়া মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.isu.ac.bd ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।