ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে সিটিজেনস ব্যাংক। সম্প্রতি আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের এই মাইলফলকটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক এ কে এম শহীদুল হক। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আব্দুল লতিফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা অংশগ্রহণ করেন।