ট্রাস্ট ব্যাংক পিএলসিতে ‘অ্যানালিস্ট (এও টু এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) বিভাগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই সিএসই, ইসিই, আইসিটি অথবা সমমান বিষয়ে বিএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এই পদের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়নি এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
নিয়োগের জন্য পদসংখ্যা নির্ধারিত করা হয়নি। আগ্রহী প্রার্থীরা গত ৫ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে এবং আবেদন করতে নির্দিষ্ট লিংকে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।






