স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬ গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা ২০ আগস্টের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের জনবলের ঘাটতি পূরণে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
.সরকারিভাবে ব্রুনাইয়ে চাকরির সুযোগ, পদ ১৭২.নন-মেডিক্যাল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী, পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদগুলোয় দ্রুত নিয়োগের উদ্যোগ নিতে বলা হয়েছে।
এ ছাড়া ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ করা হলেও নিয়োগপ্রক্রিয়া শেষ করা যায়নি, সেসব প্রতিষ্ঠানে নতুন শূন্য পদের ছাড়পত্র নিয়ে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়েছে। আগের আবেদনগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে।
.একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর, জেনে নিন সব তথ্য.নিয়োগসংক্রান্ত মামলা বা প্রশাসনিক জটিলতা থাকলে সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত অগ্রগতির তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। হার্ডকপির পাশাপাশি তথ্য ই-মেইলেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, ৪১ পদে আবেদন এক মাস