৬ ক্যাটাগরির পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ব্যাংক পিএলসি। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: ১. ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর
২. হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট
৩. হেড অব রিটেইল ব্যাংকিং
৪. হেড অব স্মল বিজনেস
৫. হেড অব ডিজিটাল ব্যাংকিং বিজনেস
৬. ব্রাঞ্চ ম্যানেজার (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জোন)
প্রয়োজনীয় যোগ্যতা
যেকোনো শিক্ষাস্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের ফলাফল থাকা যাবে না। পদ অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে সিনিয়র পর্যায়ের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে।
অত্যন্ত যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতার শর্ত শিথিল করা হতে পারে।
CFA, FRM, CAMS, FCA/ACA, ACCA, CPA, CIMA, CA, ACI এবং অনুরূপ পেশাগত সনদ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে ([email protected])।
আবেদনের শেষ তারিখ
৩১ আগস্ট ২০২৬