কানাডার ভ্যাঙ্কুভারভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য কমনওয়েলথ অব লার্নিংয়ের যৌথ সহযোগিতায় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি (বাউবি) পরিচালিত দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও আন্তর্জাতিক মানের কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ এবং কমনওয়েলথ এক্সিকিউটিভ এমপিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। বাউবির বিজনেস স্কুলের অধীনে এই ডিগ্রির আবেদনপ্রক্রিয়া চলছে। সবার জন্য উন্মুক্ত কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা, বাউবির এই মূল দীক্ষাকে সামনে রেখে চাকুরিজীবী ও পেশাজীবীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখতে এই বিশেষায়িত প্রোগ্রামটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে।

.

বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, গায়ানা, সেশেলস, নাইজেরিয়া, মালয়েশিয়া, জ্যামাইকা, মরিশাস, কেম্যান দ্বীপপুঞ্জ ও বতসোয়ানার মতো কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এই আন্তর্জাতিক শিক্ষাক্রম পরিচালনা করছে। ফলে এই কোর্সের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ক্রেডিট ট্রান্সফারের এক অনন্য সুযোগ রয়েছে। এই কোর্সের যাবতীয় পাঠ্য উপকরণ কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বখ্যাত লার্নিং এক্সপার্টদের দ্বারা তৈরি, যা আন্তর্জাতিক মান নিশ্চিত করে। সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত এই প্রোগ্রামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর নমনীয় শিক্ষাব্যবস্থা, সাশ্রয়ী কোর্স ফি এবং মানসম্মত টিউটোরিয়াল সেবা। পেশাজীবীদের সুবিধার্থে এর সমস্ত টিউটোরিয়াল ক্লাস ও পরীক্ষা শুধু শুক্রবারে অনুষ্ঠিত হয়। এ ছাড়া নারী শিক্ষাকে উৎসাহিত করতে মোট আসনের ১০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

.ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই-ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ২১ জুলাই পর্যন্ত.

এই আন্তর্জাতিক প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী (ন্যূনতম যোগ্যতা: বিএ, বিএসসি, বিএসএস, বিবিএ, বিকম, এমবিবিএস/ডেন্টাল, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি অ্যাগ্রিকালচার, বিএসসি নার্সিং ইত্যাদি) হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর যেকোনো প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ ভর্তি পরীক্ষায় সন্তোষজনক স্কোর অর্জন করতে হবে। বর্তমানে ঢাকার ধানমন্ডির ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ–সংলগ্ন ঢাকা আঞ্চলিক কেন্দ্র এবং চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক স্টাডি সেন্টারে প্রোগ্রামটি পরিচালনার জন্য নির্ধারিত রয়েছে।

.ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইটিবি প্রোগ্রাম, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় পড়াশোনা, জিপিএ ২.৫০ হলেই আবেদন.

আগ্রহী প্রার্থীদের বাউবির অফিশিয়াল অনলাইন অ্যাডমিশন পোর্টাল -এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

.

মনোনীত প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য ৩১ জুলাই, ২০২৬ (শুক্রবার) বেলা ০২:৩০টা থেকে বিকেল ০৪:৩০টা পর্যন্ত ২ ঘণ্টার একটি লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১৩ আগস্ট, ২০২৬ তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

.আইটি স্কলারশিপ ২ লাখ টাকার, ডিগ্রি যা-ই হোক, হয়ে উঠুন আইটি প্রফেশনাল.

প্রোগ্রামটির যেকোনো জিজ্ঞাসা বা তথ্যের জন্য স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মো. ময়নুল ইসলামসহ (০২-৯৯৬৬৯১১০৬) দায়িত্বপ্রাপ্ত ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক মোস্তফা আজাদ কামালের (০১৯১১৩১৯২৪৮) সঙ্গে যোগাযোগ করা যাবে। বিস্তারিত:

.ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএসে মাস্টার্স, জিপিএ ২.৫০ হলেই আবেদন