অনেকের মনেই মডেল হওয়ার সুপ্ত ইচ্ছে থাকে; কিন্তু কীভাবে এই পেশায় প্রবেশ করতে হবে, বুঝে উঠতে পারেন না। কারও ধারণা, মডেলিংয়ে সফল হতে হলে বাহ্যিক সৌন্দর্যই সবচেয়ে বড় যোগ্যতা। আবার কেউ মনে করেন, শুধু ফটোজেনিক হলেই ভালো মডেল হওয়া যায়। সত্যিই কি তাই? একজন সফল মডেল হতে কী কী যোগ্যতা প্রয়োজন? কীভাবে এই ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করা যায়? এসব প্রশ্নেরই উত্তর জানতে চেয়েছিলাম মডেল সোনিয়া ইয়াসমিন ইশার কাছে। কথা বলে লিখেছেন বিপাশা রায়।
.২০১১ সাল থেকে মডেল হিসেবে কাজ করছেন সোনিয়া ইয়াসমিন ইশা। তাঁর মতে, মডেল হতে চাইলে কোনো ভালো প্রতিষ্ঠান থেকে গ্রুমিং করাটা সবচেয়ে জরুরি। পাশাপাশি পেশাদারি মনোভাব থাকতে হবে। র্যাম্পে হাঁটার একটি নির্দিষ্ট ছন্দ ও ধরন আছে, যেটা প্রপার গ্রুমিং ছাড়া শেখা সম্ভব নয়। অনেকে আবার ফটোশুট বা প্রিন্ট মডেলিংয়ে কাজ করতে চান। এ ক্ষেত্রে বডি পশ্চার, কীভাবে দাঁড়াতে হবে, সেটা বোঝাও খুব জরুরি।
.সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট—যেখানে আন্তর্জাতিক মডেলদের এক্সপ্রেশন ও উপস্থাপনার কৌশল শেখা যায়। ইশাদের সময় তেমন সুযোগ ছিল না। সিনিয়রদের কাজ দেখে নিজেদের তৈরি করেছেন তাঁরা।
.টয়ার মতো স্টাইলিশ হতে চান? শাড়ির সঙ্গে বেছে নিন এমন ব্লাউজ.মডেলিং একটি টিমওয়ার্ক। এখানে ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট, কোরিওগ্রাফার ও ডিজাইনার—সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হয়। তাই ধৈর্য, শৃঙ্খলা ও ভালো ব্যবহার এই পেশার জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্যামেরার সঙ্গে ফ্রেন্ডলি হতে হবে। পণ্যকে সুন্দরভাবে উপস্থাপনের পাশাপাশি কীভাবে ক্যামেরার আলো মুখে পড়লে আরও সুন্দর দেখাবে, এই সেন্সও মডেলদের থাকা জরুরি। ছোট ছোট এই বিষয় একজন মডেলকে সফল হতে সাহায্য করে বলে মনে করেন ইশা।
.মডেল হিসেবে নিজের সফলতার প্রসঙ্গে ইশা বলেন, তিনি সব সময় খুব বেছে বেছে কাজ করতেন। তাঁর মনে হতো, একজন মডেল যদি নিজেকে সব জায়গায় না দেখিয়ে নির্বাচিত কাজ করেন, তাহলে তাঁর প্রতি দর্শক ও ক্লায়েন্টের আগ্রহ এবং চাহিদা আরও বাড়ে। মডেলিং শুরুর আগে নাচ করতেন ইশা। সেই অভিজ্ঞতা তাঁকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। যেহেতু সেই সময় মডেল তৈরির জন্য কোনো গ্রুমিং স্কুল ছিল না।
.মডেলিং করে আয় কেমন.বর্তমানে ইংরেজি দৈনিক ডেইলি স্টার–এর ক্রোড়পত্র লাইফস্টাইলে ফ্যাশন কোরিওগ্রাফির কাজ করছেন ইশা। জানালেন, ‘মডেলদের পোর্টফোলিওর জন্য ভালো একটা ফটোসেশন খুব জরুরি। কারণ, আমরা যখন ক্লায়েন্টকে কোনো মডেলের ছবি পাঠাই, তখন সেই ছবি দেখেই তাঁরা মডেলকে বাছাই করেন। সেই ক্ষেত্রে ভালো ছবির গুরুত্ব অনেক বেশি।’
এখন একাধিক সিনিয়র মডেলের গ্রুমিং ইনস্টিটিউট আছে। ইশা জানালেন, সিনিয়র মডেলদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিলে তারাই সব দিকনির্দেশনা দিয়ে থাকে। তখন এই পেশায় প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে না।’ এ ছাড়া দৈনিক পত্রিকাগুলোর ফ্যাশন ক্রোড়পত্রে নিয়মিত কাজ করলে মডেলদের কাজ ও প্রচার পেতে অনেকটাই সুবিধা হয়।
এ পেশায় একটু সিনিয়র হলে মডেলদের কোরিওগ্রাফি নিয়ে কাজ করার সুযোগ আছে বলে মনে করেন ইশা।
.যে ৫ ‘জাদুমন্ত্রে’ এখনো তরুণ ৫৬ বছরের জেনিফার লোপেজ





