এই ম্যাচটা নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পের।
এই ম্যাচটা দিদিয়ের দেশমেরও।
ম্যাচটা মাইকেল ওলিসেরও।
এমবাপ্পে করেছেন জোড়া গোল। যে দুই গোলে চড়ে তিনি এখন বিশ্বকাপ নকআউটে সবচেয়ে বেশি গোলের মালিক। দেশম ছিলেন ডাগআউটে। মায়ের মৃত্যুতে দেশে ফিরে যাওয়া কোচ এক ম্যাচ পর মাঠে ফিরলেন। আর ফেরার ম্যাচেই শিষ্যদের কাছ থেকে উপহাসর হিসেবে পেলেন ‘মাস্টারক্লাস ফুটবল’। এমবাপ্পেদের প্রতিটি গোলের পর উৎসবের মধ্যমণিও ছিলেন তিনিই। আর ওলিসে?
নিউ জার্সির রাতটা এমবাপ্পে ও দেশমের করে তোলার আসল নায়ক ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার। গোল করিয়েছেন দুটি। ভাগ্য সহায় থাকলে পেয়ে যেতে পারতেন এবারের বিশ্বকাপের সবচেয়ে দর্শনীয় গোলটিও। তবে সেটা না হলেও বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড নিয়েই মাঠ ছেড়েছেন ওলিসে।
এমবাপ্পে, দেশম আর ওলিসের স্মরণীয় রাতে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে সুইডেনকে ৩–০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় উঠেছে ফ্রান্স। গত দুই আসরের ফাইনালিস্টরা ৪ জুলাই রাতে শেষ ষোলোয় খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।
বিস্তারিত আসছে ...।






