প্রথম বড় অঘটন দেখেই ফেলল ২০২৬ বিশ্বকাপ।

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হেরে রাউন্ড অব থার্টি টু থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

প্রথমে ৯০ মিনিট, এরপর আরও আধা ঘণ্টা মিলিয়ে দুই ঘণ্টার খেলা শেষ হয়েছে ১–১ সমতায়। এরপর দুই দলের পাঁচ শটের টাইব্রেকারেও ছিল ৩–৩ সমতা। তবে সাডেন ডেথে জার্মানির জনাথন টাহ বল উড়িয়ে মারলেও মিস করেননি প্যারাগুয়ের হোসে কানালে। আর তাতেই জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করেছে প্যারাগুয়ে।

১৬ বছর পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ে আজ শুধু ম্যাচই জেতেনি, জার্মানির টাইব্রেকার দাপটেও বড় আঁচড় কেটেছে। এবারের আগে বিশ্বকাপে চারবার টাইব্রেকারে খেলে একবারও হারেনি জার্মানি।

বিস্তারিত আসছে ...।