আজ সোমবার দেশের মুদ্রাবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের গড় দাম সামান্য বেড়েছে। তবে বিক্রয়মূল্য অপরিবর্তিত আছে। আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৮৫ পয়সা। বেশ কিছুদিন পর গতকাল রোববার ডলারের দাম বেড়েছে।
আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম অপরিবর্তিত আছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার, ভারতীয় রুপি ও জাপানের ইয়েন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।






