দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা ২৮ জুনের পরিবর্তে ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১৬ জুলাই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সব সরকারি- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

.ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, একজনকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি.

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনে পরীক্ষার সময়সূচি-২০২৬ এর অর্ধবার্ষিক, প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার তারিখ ২৮ জুন (রোববার) থেকে ১৩ জুলাইয়ের (সোমবার) পরিবর্তে ১ জুলাই (বুধবার) শুরু করে ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

.যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি, আসছে যে যে পরিবর্তন