ইংল্যান্ড ০–০ ঘানা


১৩ তম গোলশূন্য ড্র। বিশ্বকাপে ইংল্যান্ডের এ রেকর্ডের ধারেকাছে কেউ নেই। সে গল্পে যাওয়ার আগে বোস্টনে সর্বশেষ ম্যাচে একটু তাকানো যাক।

শেষ বাঁশি বাজার পর মিক্সড জোনে যান ইংল্যান্ড কোচ টমাস টুখেল। ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের কারণটা তিনি সাংবাদিকদের জিজ্ঞেস করতে বললেন ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনকে। টুখেলের দাবি, ম্যাচে ইংল্যান্ড বেশ কিছু সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি।

.

টুখেলের দাবি মিথ্যে নয়। আফ্রিকান দলটির বক্সে ঢুকে গোলের বেশ কিছু সুযোগ পেয়েছে ইংল্যান্ড। ঘানাও যে সুযোগ পায়নি তা নয়। প্রতিআক্রমণ থেকে গোলের সুযোগ পেয়েছিল তারা। ম্যাচের শেষ দিকে হেডে ঘানার পোস্টে বল মারেন ইংল্যান্ড ডিফেন্ডার নিকো ও’রাইলি। ফরোয়ার্ড বুকায়ো সাকা দুটি শটে ঘানার গোলকিপার বেঞ্জামিন আসারের কঠিন পরীক্ষা নেন।

.

তবে আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারানো ইংল্যান্ড দলকে এ ম্যাচে দেখা যায়নি। ম্যাচের ৫৭ মিনিটে গিয়ে  ঘানার পোস্টে প্রথম শটটি রাখতে পেরেছে টুখেলের দল। সব মিলিয়ে ১৯টি শট নিয়ে মাত্র ৩টি পোস্টে রাখতে পারা তো ইংল্যান্ডের তারকাখচিত দলের জন্য ব্যর্থতাই। বিশ্বকাপে সর্বশেষ ২৪ বছরে এই প্রথম কোনো ম্যাচে ন্যূনতম ১৯টি শট নিয়েও গোল করতে পারল না ইংল্যান্ড।

ঘানার গোলকিপার তিনটি ভালো সেভ করেন। ঘানা দুটি শট নিয়ে একটি রাখতে পেরেছে ইংল্যান্ডের পোস্টে।

.ভস্ম থেকে ‘জোড়া ডানা’য় উড়লেন রোনালদো .

এবার ইংল্যান্ডের সেই রেকর্ডে ফেরা যাক। ঘানার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির ম্যাচটি ছিল বিশ্বকাপে ইংল্যান্ডের ১৩তম গোলশূন্য ড্র। আর কোনো দলের ন্যূনতম ১০ ম্যাচেও গোলশূন্য ড্র নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৯ ম্যাচে গোলশূন্য ড্র করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ৮ বার উরুগুয়ে এবং জার্মান, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন সমান ৭ বার করে গোলশূন্য ড্র করেছে বিশ্বকাপে।

.

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলশূন্য ড্র হয়েছিল ১৯৫৮ সালের ১১ জুন। সুইডেনের গ্যোটেবর্গে অনুষ্ঠিত গ্রুপ পর্বের সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সুইডেন।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। ঘানার বিপক্ষে আজ জিতলেই বিশ্বকাপের নকআউট নিশ্চিত হয়ে যেত টুখেলের দলের। গ্রুপে পানামার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে এখন তাকিয়ে ইংল্যান্ড। ২ ম্যাচে ঘানার সংগ্রহও ৪ পয়েন্ট, তবে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে তারা। তৃতীয় পানামা ও চতুর্থ ক্রোয়েশিয়া ১টি করে ম্যাচ খেলে এখনো পয়েন্ট পায়নি।

.যে রেকর্ড অবিশ্বাস্য এক বিন্দুতে মিলিয়ে দিল মেসি–রোনালদোকে