প্রথম ম্যাচে তিন পয়েন্ট তুলে নকআউট নিয়ে অনেকটাই নির্ভার আর্জেন্টিনা। তবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দৃষ্টি তো ফাইনালে। যে লক্ষ্য পূরণে নকআউটে কখন কোন দল সামনে আসতে যাচ্ছে, সেটিও সমর্থকদের আলোচনার বিষয়।

বিশেষ করে আজ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ফল লিওনেল মেসিদের কোন দিকে নিয়ে যেতে পারে, এ নিয়ে আছে নানা জল্পনা।

শুরুতে দেখে নেওয়া যাক, আর্জেন্টিনা কীভাবে গ্রুপ জে থেকে শীর্ষ দল হিসেবে পরের পর্বে যেতে পারে। সে ক্ষেত্রে আজ অস্ট্রিয়া ও পরের ম্যাচে জর্ডানকে হারাতে পারলে সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন। এ ছাড়া কোনো একটা ম্যাচে পয়েন্ট হারালেও গ্রুপ সেরা হওয়া সম্ভব। সে ক্ষেত্রে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়ার ম্যাচগুলোর ফল ‘প্রভাবক’ হয়ে উঠতে পারে।

.

আর্জেন্টিনা শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে গেলে প্রতিপক্ষ হবে এইচ গ্রুপের দ্বিতীয় সেরা দল। এই মুহূর্তে এইচ গ্রুপে দুই নম্বরে আছে উরুগুয়ে। এইচ গ্রুপের শীর্ষে আছে স্পেন, উরুগুয়ের সমান ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে কেপ ভার্দে।

আর্জেন্টিনা যদি দুইয়ে থাকে আর স্পেন যদি এইচ গ্রুপে শীর্ষে থাকে তাহলে শেষ ৩২–এ আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হবে। তবে মেসিরা যদি কোনো কারণে গ্রুপে তৃতীয় হন, তখন কী ঘটবে? সে ক্ষেত্রে গ্রুপ ডি, জি, এল, বি অথবা কে–এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে তাঁদের।

.

এইচ গ্রুপে ম্যাচ বাকি দুটি। ২৭ জুন স্পেন খেলবে উরুগুয়ের বিপক্ষে আর সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে।

উরুগুয়ের জয় এবং কেপ ভার্দের ড্র বা হার: প্রতিপক্ষ হবে স্পেন

.

উরুগুয়ে ও কেপ ভার্দে উভয়েই জিতলে: এই দুই দলের মধ্যে যার গোল ব্যবধান খারাপ হবে, তারা হবে প্রতিপক্ষ (বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান শূন্য)। যদি গোল ব্যবধানও সমান থাকে, তবে দেখা হবে কে কম গোল দিয়েছে (বর্তমানে দুটি দলই ২টি করে গোল করেছে)। সেটিও টাই হলে বিবেচনা করা হবে ফেয়ার প্লে টেবিল (যেখানে উরুগুয়ে একটি হলুদ কার্ড কম খেয়ে বর্তমানে এগিয়ে)।

দুটি ম্যাচই ড্র হলে: ওপরের নিয়ম অনুযায়ীই প্রতিপক্ষ নির্ধারিত হবে। তবে সে ক্ষেত্রে উরুগুয়ে ও কেপ ভার্দে প্রথম স্থানের বদলে লড়বে দ্বিতীয় স্থানের জন্য।

.কেন মেসির কাছ থেকে শেখা কঠিন বলছেন ম্যাক অ্যালিস্টার.

কেপ ভার্দে ৪ গোল বা তার কম ব্যবধানে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে: প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।

কেপ ভার্দে ঠিক ৪ গোলের ব্যবধানে জিতলে: গোলসংখ্যা বা ফেয়ার প্লে পয়েন্টের ভিত্তিতে স্পেনের সঙ্গে তাদের শীর্ষস্থান নিয়ে হিসাব-নিকাশ হবে।

কেপ ভার্দে ৪ বা তার বেশি গোলের ব্যবধানে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে: প্রতিপক্ষ হবে স্পেন।

উরুগুয়ে না জিতে যদি সৌদি আরব জিতে যায়: তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সৌদি আরব।

.

এবারের বিশ্বকাপ থেকে পয়েন্ট টেবিল নির্ধারিত হচ্ছে অলিম্পিক পদ্ধতিতে। যদি দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে পর্যায়ক্রমে নিচের নিয়মগুলো অনুসরণ করা হবে:

১. হেড-টু-হেড ম্যাচ: সংশ্লিষ্ট দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে অর্জিত পয়েন্ট।
২. হেড-টু-হেড ম্যাচের গোল ব্যবধান: নিজেদের মধ্যকার ম্যাচে গোল ব্যবধান।
৩. হেড-টু-হেড ম্যাচে করা গোলসংখ্যা: নিজেদের মধ্যকার ম্যাচে দেওয়া গোলসংখ্যা।
৪. সামগ্রিক গোল ব্যবধান: গ্রুপের সব কটি ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান।
৫. গ্রুপে মোট করা গোলসংখ্যা: পুরো গ্রুপ পর্বে দেওয়া মোট গোল।
৬. কম লাল কার্ড: যে দল কম লাল কার্ড পেয়েছে।
৭. কম হলুদ কার্ড: যে দল কম হলুদ কার্ড পেয়েছে।
৮. ফিফা র‍্যাঙ্কিং: সবশেষে দেখা হবে ফিফা র‍্যাঙ্কিং।

.আজ কী উপহার রেখেছেন মেসি