সাধারণ জ্ঞান: পরিবেশ সম্পর্কিত
প্রশ্ন: বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশনীতি ঘোষিত হয় কত সালে?
উত্তর: ১৯৯২ সালে।
প্রশ্ন: মধুপুর বনকে কী ধরনের বন বলা হয়?
উত্তর: পত্রঝরা।
প্রশ্ন: ‘সোয়াম্প ফরেস্ট’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর: সিলেট।
প্রশ্ন: এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার।
প্রশ্ন: পচাব্দী গাজী কেন বিখ্যাত?
উত্তর: বাঘ শিকার করার জন্য।
প্রশ্ন: মাশরুম কী?
উত্তর: একপ্রকার ছত্রাক।
.প্রশ্ন: পৃথিবীতে মিঠাপানি রয়েছে শতকরা কত?
উত্তর: শতকরা ১।
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি?
উত্তর: আমাজন বন।
প্রশ্ন: বিশ্ব পানি দিবস কবে পালিত হয়?
উত্তর: ২২ মার্চ।
প্রশ্ন: আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়?
উত্তর: ২২ মে।
প্রশ্ন: সয়াবিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: আর্জেন্টিনা।
প্রশ্ন: গ্লোবাল টাইগার ফোরামের (GTF) ২০২৫ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা কত?
উত্তর: ১৪৬টি।
.প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র কোথায়?
উত্তর: হালদা নদীতে।
প্রশ্ন: ‘ব্লু ইকোনমি’ কী?
উত্তর: সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি।
প্রশ্ন: ইউরোপের শস্যভান্ডার বলা
হয় কাকে?
উত্তর: ইউক্রেন।
প্রশ্ন: ‘ব্লু’ ইকোনমি অর্থনীতির ধারণা প্রদান করেন কে?
উত্তর: অধ্যাপক গুন্টার পাউলি।
প্রশ্ন: ETP–এর পূর্ণরূপ কী?
উত্তর: Effluent Treatment plant.
প্রশ্ন: বর্তমানে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪ ভাগের ১ ভাগ কোথায় হয়?
উত্তর: চীনে।
প্রশ্ন: কপ-৩১ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: তুরস্কের আনতালিয়া শহরে।
.প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর: ৫ জুন।
প্রশ্ন: পৃথিবী দিবস কবে পালিত হয়?
উত্তর: ২২ এপ্রিল।
প্রশ্ন: ‘প্রজেক্ট টাইগার’ কর্মসূচিটি কোন দেশের?
উত্তর: ভারত।
প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি বাঘ আছে কোন দেশে?
উত্তর: ভারত।
অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা






