প্রেম যখনইওমকাতুরে পাখির বুকেরপালকভাঁজে যায় ছড়িয়ে,ঠিক তখনইহাওয়ায়-বনে, শীত নেমে যায় সংগোপনে।শিশির ঝরে—বন-পাহাড়ের গুপ্ত ঝোপে।ভ্রান্ত পথের শেষ সীমানায় পৌঁছে পথিকধুকতে থাকে ঝাপসা আলোয়!শীতনিদে—হায়! শাল্মলিছায়,কোন ময়ালের আধেক ছায়ায়দিক ভুলে যায়দিগ্বিদিকে ছুটতে থাকা হরিণশাবক।কেমন যেন ভ্রান্ত চাওয়া,গভীর কাজল-মলিন চোখে!আমিও কি এমন মাতাল?কেমন যেন উথালপাতালঢেউ জেগে রয় সুপ্ত হ্রদে!এমন নিশার প্রবল শীতে,ছড়িয়ে যাওয়া এলোকেশে,অন্য জীবন করছি যাপননিজের করুণ ছদ্মবেশে!

লাশকাটা ঘরে আরও একবার
২১ জুন, ২০২৬ এ ৯:৩০ পূর্বাহ্ণ





