কুয়াশার নিচে ডুবে গেছে এইপৃথিবীর বন্দরহাঁটতেছি একা, খুলে রাখো প্রিয়কুয়াশার অন্দর।কুয়াশার ঘরে ঘুমিয়ে সে আছেচোখ দুটি খোলা, তবুশীতরাত শেষে ঝলমলে আলোসূর্য ওঠান প্রভু।জাদুকর যেন, ঘুম ভেঙে দ্যাখে—নিঃসীম শূন্যতাঘিরে আছে তার দেহকোষ আরশিকড়ের পূর্ণতা।আদি আর শেষ মূলত সে একমাঝখানে যা, তা ফাঁকাক্রোমোজোম কোষে নানা সংকেতেসবই তা রয়েছে আঁকা।ফাঁকা সময়ের হেঁয়ালি ধোঁকায়পঞ্চভূতের দেহপাঁচভূতে খায়, বাকি না নগদে?মন করে সন্দেহ।
জীবনের নির্যাসে সৃষ্টি করেছেন তাঁর সময়
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:১১ অপরাহ্ণ