বাংলাদেশ নৌবাহিনীর অধীন চিটাগাং ড্রাই ডক লিমিটেডে মানবসম্পদ বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬।
.১. পদের নাম: প্রশিক্ষণ ও কল্যাণ কর্মকর্তা, মানবসম্পদ বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (সম্মান) ডিগ্রি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার বছরের চাকরির অভিজ্ঞতা, অথবা স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর (বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন স্কেল: (গ্রেড ৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।
.মেঘনা গ্রুপে ২২৮ পদে নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি.প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী’ বরাবর আবেদন করতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম ও বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে।
নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে।
.ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৮ পদে বড় নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন.এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটের Career অপশনে গিয়ে Apply Online এর মাধ্যমেও আবেদন করা যাবে।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট।






